লোহাগড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ নড়াইল জেলা শাখার অফিস উদ্বোধন
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা খেয়াঘাট ব্রীজ সংলগ্ন রিভারভিউ কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের নড়াইল জেলা শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (কেন্দ্রীয় কমিটি)-এর উপদেষ্টা ও লোহাগড়ার কৃতি সন্তান মেজর এস এম হারুনার রশিদ (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স (অবঃ)।
অনুষ্ঠানে বক্তব্যে মনজুরুল ইসলাম প্রিন্স বলেন, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ প্রতিষ্ঠান ও কার্যক্রম এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে কাজ করা এবং একে অপরের পাশে থেকে চলার আহ্বান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সার্জেন্ট এস এম ফরিদুজ্জামান (অবঃ) এবং সঞ্চালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের আলম (অবঃ)।
অনুষ্ঠানে ঢাকা ও খুলনা থেকে আগত কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নতুন এই অফিস উদ্বোধনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































